রাত পোহানোর অপেক্ষায় মহম্মদপুরবাসী।

মাগুরানিউজ.কম:

mn

রাত পোহালেই মাগুরায় মধুমতিতে নৌকাবাইচ। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী মহম্মদপুরবাসী ফিরছেন বাড়িতে। নৌকাবাইচ প্রতিযোগিতা রিতিমতো উৎসবে পরিনত হয়েছে। এলাকার প্রতি বাড়িতেই অতিথি সমাগম বৃদ্ধি পেয়েছে।

৪ঠা নভেম্বর বুধবার আয়োজিত বিশেষ এই বিশেষ অনুষ্ঠানে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে মাগুরা নিউজকে নিশ্চিত করেছেন।

ইতোমধ্যেই এই আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তৈরি করা হচ্ছে মধুমতির পাড়ে সুদীর্ঘ নৌকা আকৃতির মঞ্চ। মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, নৌকাবাইচ শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। আর এতে সহযোগিতা করছে প্রাণ আরএফএল গ্রুপ।

মাগুরার পুলিশ সুপার জনাব একেএম এহসান উল্লাহ জানিয়েছেন, অনুষ্ঠানকে ঘিরে মহম্মদপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা (ডিবি) পুলিশ ও আনসার ওইদিন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: