মাগুরায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভা

মাগুরানিউজ.কম: 

mn

শিশু মৃত্যুহার রোধে সাফল্যের জন্য বাংলাদেশ প্রথমবারের মত এমডিজি এ্যাওয়ার্ড-২০১০ প্রাপ্তির পিছনে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের আন্তরিক সদ্দিচ্ছা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে।

১৯৭৪ সালে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে ২.৬১ ছিল বর্তমানে তা ১.৩৭% এর অবস্থান। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের নিরলশ প্রয়াশে কাজের সফলতার জন্যই আজ দেশে জনসংখ্যা বৃদ্ধির হারও সীমিত পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার সকালে মাগুরায় পরিবার পরিকল্পনা, মা শিশু, কৈশোরকালীন স্বাস্থ্য সেবা প্রচার সপ্তাাহ উপলক্ষে আয়োজিত প্রেস বিফিং ও এ্যাডভোকেসী সভায় বক্তারা উপরোক্ত তথ্য তুলে ধরেন। জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প:প: বিভাগের উপ-পরিচালক মো: আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে সিভিল সার্জন ডা: এফবিএম আব্দুল লতিফ ও সদর উপজেলা চেযারম্যান মো: রস্তম আলী, মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: নন্দদুলাল বিশ্বাস, ডা: শহিদুর রহমান, ডা: কাজি তারিফুজ্জামান, এনজিও কোঅর্ডিটেনর মো: আব্দুল হালিম, এফপিএবির জেলা ম্যানেজার অরুন শীল, বিলাশ কুমার সরকার, ডা: বিশ্বাস স্বপন কুমার, লতিফা পারভীন প্রমুখ।

সভায় আগামী ৭ থেকে ১২ নভেম্বর মাগুরায় জেলা ব্যাপী সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে মর্মে সিধান্ত গৃহিত হয়। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: