মাগুরানিউজ.কম:
মাগুরায় অস্ত্রসহ মাহিন ওরফে ধিরাজ (২৬) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে শহরতলীর দোয়ারপাড় এলাকার কারিগরপাড়া থেকে পুলিশ তাকে আটক করে।
আটককৃত মাহিন ওই এলাকার মৃত. আব্দুল মান্নান শেখের ছেলে। পুলিশ তার কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করেছে।
মাগুরা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) ইমাউল হক জানান, মাহিন এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

