মহম্মদপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদের সাধারণ সম্পাদক কানু তেওয়ারী জানান, উপজেলা সদরের ভুসিমাল ব্যবসায়ী রবীন্দ্রনাথ সাহা এবং রমেন্দ্র সাহার বাড়িতে ১৫ থেকে ২০ জনের মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত হানা দেয়।
ডাকাতদল রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অবস্থান করে অস্ত্রের মুখে দুটি পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দেড় লাখ টাকা, আট ভরি সোনার গয়না, সাতটি মোবাইল ফোনসেট ও দুটি টেলিভিশনসহ মূল্যবান মালপত্র নিয়ে যায়।
কানু তেওয়ারী বলেন, উপজেলা সদরে আমিনুর রহমান কলেজের বিপরীতে প্রধান সড়কের পাশে এ ধরনের ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মহম্মদপুর থানার এসআই সুভাষ কুমার দাম বলেন, “জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে দেশি অস্ত্রের মুখে কিছু মালামাল নিয়ে গেছে। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”


