মাগুরাতে চলছে আয়কর জরিপ কার্যক্রম।

মাগুরানিউজ.কম:

mn

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় সারা বাংলাদেশের মতো মাগুরা জেলাতেও শুরু হয়েছে আয়কর জরিপ কার্যক্রম। তিন সদস্য বিশিষ্ট জরিপ টিম মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করছে। মাগুরার ব্যবসায়ী, চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে করের আওতায় আনার জন্য চলছে এই জরিপ কার্যক্রম।

এ বিষয়ে মাগুরা সার্কেলের সহকারী কর কমিশনার জনাব মোঃ আহসান-উজ-জামান মাগুরা নিউজকে জানান, এ বছর মাগুরা জেলায় অত্যন্ত সফল একটি আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, গত বছরের চেয়ে এবছর প্রায় দ্বিগুন রাজস্ব আদায়ের পর আমি অত্যন্ত আশাবাদী যে মাগুরার সর্বস্তরের জনগন জরিপ টিমকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগীতা করবেন। করনেট সম্প্রসারন ও অর্থনীতিতে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধিতে আয়কর জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পর্যায়ক্রমে মাগুরা জেলার প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওতেও জরিপ চলবে বলে জানান তিনি।

সহকারী কর কমিশনার বলেন, প্রতিটি সচেতন নাগরিকের আয়কর প্রদান করা একান্ত কর্তব্য। একটি দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে আয়করের বিকল্প নেই। একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের এই দেশের সমৃদ্ধি বৃদ্ধি করার জন্যে আয়কর প্রদান করা একান্তই দায়িত্বশীলতার পর্যায়ে পড়ে। আপনি যদি দেশকে ভালবাসেন এবং দেশের প্রতি কোন মমত্ববোধ থাকে তাহলে রাষ্ট্র পরিচালনায় একজন সচেতন নাগরিক হিসেবে আয়কর প্রদানে আপনিও এগিয়ে আসবেন।

তিনি আরো বলেন, আয়কর প্রদান করা কোন ঝামেলা মনে করবেননা কেননা এটির মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এ দেশ উন্নত এবং সচ্ছল হলে তার কৃতিত্ব আমাদের সকলের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: