মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুরে জুয়া খেলার সময় নগদ টাকা ও তাসসহ ৯ জুয়াড়ুকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার কানুটিয়া বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আনোয়ার শেখ(৩৫), ঝন্টু(২৭), শফিকুল(৩০), আসাদ(৩২), কামরুল(৩৫), এনামুল(৩৮), গোলাম রব্বানী(৪৫), রিজু ফকির(৪০) ও ইয়ার আলি(৩৫)। আটককৃতরা সকলেই মৌশা গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে মহম্মদপুর থানার এস আই সুভাষ চন্দ্র দাম জানান, রাতে কানুটিয়া বাজারের গোলাম রব্বানীর চায়ের দোকানে জুয়া খেলা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এসআই শফিকুল সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা সকলেই পেশাদার জুয়াড়ু। তাদেরকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Like this:
Like Loading...