মাগুরানিউজ.কম:
আজ মাগুরায় পারনান্দুয়ালী গ্রামে চলছে বিনামূল্যে চক্ষু শিবির। ঢাকা থেকে আগত চিকিৎসক দ্বারা বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
সকাল আটটা থেকে শুরু হওয়া এ চক্ষু শিবির রাত আটটা পর্যন্ত চলবে।
লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা এর সহযোগিতায় বিনামূল্যের এই চক্ষু শিবির বাস্তবায়ন করছে জীবনধারা ফাউন্ডেশন মাগুরা।
পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া সকাল বাজার সংলগ্ন আলহাজ্ব শাহাজাহান মিয়ার বাসভবন প্রাঙ্গনে চলছে এই বিনামূল্যে চক্ষু শিবির।
সকাল থেকেই শত শত বিভিন্ন বয়সের মানুষ বিশেষ করে বয়স্ক নারী পুরুষের ভিড় লক্ষ করা গেছে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসকের কাছে চোঁখ দেখানোর জন্য।


