মহম্মদপুরে নবম শ্রেণির ছাত্রের রিরুদ্ধে পৈশাচিক কর্মকান্ডের অভিযোগ

মাগুরানিউজ.কম:
mn
মাগুরার মহম্মদপুরের চৌবাড়িয়া গ্রামে বুধবার দুপুরে সপ্তম শেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে একই গ্রামের অলিদ হাসান নামের নবম শ্রেণির এক ছাত্র। এ ঘটনায় রাতে ওই মেয়ের মা শামিমা ইয়াসমিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। রাত ১১ টায় পুলিশ অলিদ হাসান (১৫) নামের ওই যুবককে আটক করেছে।
আটককৃত অলিদ চৌবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও একই গ্রামের মৃত: আবুল কালামের ছেলে।
সূত্র জানায়, বুধবার দুপুরে সপ্তম শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার সময় অলিদ নিজ বাড়ির সামনে থেকে তার মুখে কাপড় চেপে ধরে এবং তাকে রাস্তা থেকে টেনে হিচড়ে তার ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় দৌড়ে পালিয়ে যায় বখাটে অলিদ।
রাতেই মেয়ের মা শামিমা ইয়াসমিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ অলিদকে আটক করে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: