মাগুরার বাজারে শীতকালীন সবজির ব্যাপক আমদানি। স্বস্তিতে ক্রেতা

মাগুরানিউজ.কম: 

mnমাগুরার বাজারগুলোতে এখন শীতকালীন টাটকা সবজির আমদানি বৃদ্ধি পেয়েছে। প্রথম দিকে দাম একটু বেশি থাকলেও বর্তমানে তা অনেকটা কমেছে। কমেছে পেঁয়াজের দামও। পণ্যের দাম অনেকটা হাতের নাগালে থাকায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শুক্রবার কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতার সঙ্গে আলাপকালে এমনটিই ‍জানা গেছে।

 

খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে মাগুরা নিউজকে তারা জানান, বাজারে শীতের শাকসবজি আসতে শুরু করেছে। গত সপ্তাহে যে ফুলকপি বা বাঁধাকপি বিক্রি হয়েছে ৩০ টাকা থেকে ৪০ টাকায় তা আজ (শুক্রবার) বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ৩৫ টাকায়। বিশেষ করে পাইকারি বাজারে আমদানি বেশি থাকায় দামে কিছুটা সাশ্রয় পাওয়া যাচ্ছে বলে জানান তারা।

কাঁচা বাজারের কাঁচাপণ্যের ব্যবসায়ী হাফিজ মিয়া বলেন, ‘বাজারে কাঁচাপণ্য আমদানি বেশি। ফলে দাম অনেকটা ক্রেতাদের হাতের নাগালে পৌঁছেছে। বিক্রিও বেশি হচ্ছে।’ দাম কমায় বিক্রিও বেশি হচ্ছে বলে জানান তিনি।

এদিকে পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, ‍অনেকদিন কাচাপণ্যের সংকট ছিল কিন্তু এখন শীতকালীন কাঁচামাল আমদানি বেড়েছে। তাই দাম অনেকটা কম। আমদানি আরো বাড়লে দাম আরো কমবে বলে জানান তারা।

 

নতুন বাজারে কথা হয় ক্রেতা হাফিজ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সব সময়ই চাই পণ্যের দাম হাতের ‍নাগালে থাকুক। অনেক দিন পর দাম কিছুটা হলেও হাতের নাগালে এসেছে। বিশেষ করে পেঁয়াজের দাম কমেছে। আরও কমা উচিত।’

তবে বাজারে পণ্য সংকট তৈরি করে ব্যবসায়ীরা ইচ্ছে করে অতিরিক্ত দাম নেয় বলে অভিযোগ করেন তিনি। তাই সংশ্লিষ্টদের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার করার আহ্বান জানান।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: