মাগুরায় পৌর নির্বাচনী হাওয়া বইছে জোরেসোরে

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা পৌর এলাকাজুড়ে নির্বাচনের আগাম হাওয়া বইছে। আগামী ডিসেম্বরে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা এলাকায় ঘোরাঘুরি করছেন। নজর কাড়তে পৌর এলাকায় লাগানো হয়েছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ও বিলবোর্ড। ইতোমধ্যে আগ্রহি মেয়র প্রার্থিরা ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতেও পৌছে গেছেন।

মাগুরার একমাত্র পৌরসভাটির নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে  মেয়র প্রার্থী হবার প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে নতুন বেশ ক’জন প্রার্থি নানা উপলক্ষ নিয়ে শহরে নানা রকমের রঙ্গিন পোস্টার লাগিয়ে স্থানীয় ভোটার ও সাধারণ জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কোন প্রকার পোস্টার ফেস্টুন না লাগিয়েও আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন একাধিক প্রার্থী।

রাজনৈতিক দলের প্রতীক নিয়ে আসন্ন পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের অংশগ্রহণের সিদ্ধান্তে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে এর বেশ প্রভাব পড়েছে। সম্ভাব্য মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের হাফ ডজন প্রার্থী মাঠে সরব থাকলেও বিএনপির মেয়র পদে কোনো প্রার্থী এখনো মাঠে নামেননি।

তবে প্রার্থিদের নিয়ে যত প্রকার জল্পনা কল্পনাই থাকুক না কেন দলীয় মূল প্রার্থীর নামটি সাংগঠনিক ভাবেই ঘোষণা করা হবে। সেটি কেবল সময়ের ব্যাপার বলে জেলা আওয়ামী লীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: