নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি বিদ্যা ভান্ডারি

মাগুরানিউজ.কম:

mn

নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন বিদ্যা ভান্ডারি। দেশটির পার্লামেন্ট বুধবার এই আইনপ্রণেতাকে এ পদে নির্বাচিত করেছে। বিদ্যা ভান্ডারি ৩২৭-২১৪ ভোটে সাবেক প্রতিরক্ষামন্ত্রী কুল বাহাদুর গুরুংকে হারিয়ে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন। খবর আনন্দবাজার।

বিদ্যা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপালের(সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারপারসন। তিনি বর্তমান রাষ্ট্রপতি রাম বরণ যাদবের স্থলাভিষিক্ত হবেন। ২৪০ বছরের রাজতন্ত্রের অবসানের পর যাদব ২০০৮ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

স্পিকার অনসারি ঘারতি মাগার পার্লামেন্টে বলেন, ‘আমি ঘোষণা করছি যে বিদ্যা দেবী ভান্ডারি নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।’ এ সময় আইন প্রণেতারা উচ্চ স্বরে উল্লাস প্রকাশ করে এই ঘোষণাকে স্বাগত জানান।

বিদ্যা ভান্ডারি কিশোর বয়সে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি রাজতন্ত্র থেকে দেশটিকে মুক্ত করার আন্দোলনে যুক্ত ছিলেন। পরে তিনি সহযোদ্ধা বামপন্থী মদন ভান্ডারির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

১৯৯৩ সালে গাড়ি দুর্ঘটনায় তাঁর স্বামী মদন মারা যান। দুই সন্তানের জননী বিদ্যা তখন রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি পার্লামেন্ট নির্বাচনে জয়ী হন।

বর্তমান প্রেসিডেন্ট যাদব দুই বছরের জন্য এই পদে আসীন হয়েছিলেন। তবে ওই সময়ের মধ্যে নতুন একটি সংবিধানের ব্যাপারে নেপালের রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসতে না পারায় তাঁর দায়িত্বকাল বেড়ে যায়। অবশেষে নেপাল গত মাসে নতুন একটি সংবিধান প্রণয়ন করেছে।

৫৪ বছর বয়সী বিদ্যা শীর্ষপদে নির্বাচিত হওয়া দ্বিতীয় নারী। এর আগে দেশটির প্রথম নারী স্পিকার নির্বাচিত হন অনসারি ঘারতি মাগার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: