মাগুরায় এইচআইভি প্রতিরোধে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়

মাগুরানিউজ.কম: 

mn

মাগুরা জেলায় প্রায় ৬শ৫০ জন এমএসএম (সমকামি) ও হিজড়া সম্প্রদায়ের মানুষ এইচআইভি ঝুকিতে আছে। ঝুকিপূর্ণ এ জনগোষ্ঠীকে উপযুক্ত কাউন্সিলিং ও প্রয়োজনীয় সহায়তা না দিলে এইচআইভি এইডস মারাত্মকভাবে বিস্তার লাভ করতে পারে।

বুধবার বিকেলে মাগুরা পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সাথে এইচআইভি সচেতনতা নিয়ে কর্মরত বেসরকারি সংস্থা লাইট হাউজের কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শণ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার জনাব একেএম এহসানউল্লাহ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, লাইট হাউজের সমন্বয়কারী ওমর ফারুক, লাইট হাউজ মাগুরার ম্যানেজার কবির হোসেন, কাউন্সিলর তানিশা ইয়াসমিন প্রমুখ।

সভায় এইচইভি প্রতিরোধে মাগুরার পুলিশ সদস্যরা প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া হিজড়া সম্প্রদায়ের মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যদের বিশেষভাবে মনযোগী হওয়ার আহবান জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: