মাগুরায় পাগলা কুকুর। চিকিৎসা নিতে হাসপাতালে আহতদের ভিড়

মাগুরানিউজ.কম:

mnমাগুরায় হটাৎ করেই পৌরসভাসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। আহত অবস্থায় ২০ জন মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার বিকাল পর্যন্ত মাগুরা শহরের নিজনান্দুয়ালী, পারলা, ভায়না, খানপাড়া, পারনান্দুয়ালী, রায়গ্রাম ও ঘোড়ামারাসহ বিভিন্ন এলাকার ২০ জন শিশু ও নারী-পুরুষ পাগলা কুকুরের কামড়ে রক্তাক্ত হয়েছেন।

কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে কেচুয়াডুবির শিশু ফাতেমা (৭), বাকলবাড়িয়ার সোমা (২), ধুপুরিয়ার আখি (৫), পাকা কাঞ্চনপুরের তুরান (৮), শ্রীকুণ্ডির তরিকুল ইসলাম (১৪), ঘোড়ামারার শান্তা খাতুন (১৬), নিজনান্দুয়ালীর দিপ্তী খাতুন (২২), মহম্মদ আলী (৫৫), কুকনার মুরাদ হোসেন (২০), খানপাড়ার সেলিম বিশ্বাস (২৫), পারনান্দুয়ালীর মান্নান মিয়া (৬৮), আনোয়ার হোসেন (৪০), সুমন হোসেন (৩৪), অনিক মিয়া (২৭), বাতাসী বেগম (৫০), ভায়নার জুলফিকার আলী (২০), জগদলের আকতার মিয়া (৪০), পারলার জাকিয়া বেগম (৫৫) ও মহম্মদপুরের নিত্য বিশ্বাস (৬০) মাগুরা সদর হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেছেন।

তবে ভ্যাকসিন সংকটের কথা জানিয়েছেন সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভিন।

জরুরি বিভাগের ডাক্তার মো. রকিবুল ইসলাম জানান, অন্যবারের তুলনায় এ বছর কুকুরের কামড়ে অাক্রান্ত রোগীর সংখ্যা বেশি, যা আরও বাড়তে পারে। বর্তমানে ২০-২৫ জন চিকিৎসা নিচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: