মহা দোটানায় সাকিব-আল-হাসান!

 

মাগুরানিউজ.কম:

mn

অলরাউন্ডার সাকিব আল হাসান বিপিএলের প্রথম ম্যাচে নাও খেলতে পারেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওইদিন তার যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে। ২১ নভেম্বর সাকিবের ঘর আলো করবে তার মেয়ে। পরদিনই তার দল রংপুর রাইডার্স এবং চিটাগাং ভাইকিংসের খেলা রয়েছে। এই ম্যাচ দিয়ে বিপিএল মাঠে গড়াচ্ছে।

সাকিব এই মুহূর্তে স্ত্রী শিশিরের কাছে যুক্তরাষ্ট্রে আছেন। জিম্বাবুয়ে সিরিজের জন্য ৩১ অক্টোবর দেশে ফিরবেন। তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি খেলে ফের যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন।
সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জিম্বাবুয়ে সিরিজ শেষ করে, ১৬ নভেম্বরই শিশিরের কাছে ফিরবেন তিনি। বিপিএলের প্রথম ম্যাচ খেলা নিয়ে দোটানায় আছেন। তার একান্ত ইচ্ছা ২১ নভেম্বরই মেয়ের মুখ দেখে, পরদিন ফিরবেন।
রংপুর রাইডার্সের কর্মকর্তারা বিষয়টি মানবিক হিসেবে দেখছেন, ‘এই সময়টা সকলের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তিনি চাইলে মেয়েকে দেখেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’
একটি সূত্র বলছে, রংপুর রাইডার্সের মালিক মুস্তফা আর ইসলাম সাকিবকে জানিয়ে দিয়েছেন তিনি চাইলে ওই সময়ে যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। তবে সাকিব এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: