কয়েন নিয়ে বিপাকে নির্ঘুম রাত কাটাচ্ছেন মাগুরার বেকারী মালিকেরা

মাগুরানিউজ.কম:

a89462afdb87988tyi482586fae018227b7fd6

কয়েন নিয়ে বিপাকে পড়েছেন মাগুরার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। খুচরা পয়সা নিয়ে হাটবাজারে কেনাকাটা করতে গেলে বিক্রেতারা তা গ্রহণ করছে না। আবার সোনালী ও কৃষি ব্যাংকে নিয়ে গেলেও তারা ফেরত তা দিচ্ছে। সরকারিভাবে কয়েনগুলো নিষিদ্ধ করা না হলেও ব্যাংকগুলোর স্থানীয় শাখা তা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

বুধবার শহরে ভ্রাম্যমান ক্ষুদ্র বেকারীসামগ্রীর বিক্রেতা আবুল হাশেম মাগুরানিউজকে জানান, এক, দুই ও পাঁচ টাকার কয়েন মিলে এরকম প্রায় ১০ হাজার টাকা জমা হয়েছে। খুচরা পয়সাগুলো মহাজনকে দিতে চাইলে তিনি নেন না। আবার সোনালী ব্যাংকে জমা দিতে গেলেও ক্যাশিয়ার তা গ্রহণ করেন না। এ পয়সা নিয়ে তিনি এখন বিপদে পড়ে গেছেন।

মাগুরা হাটে পান সিগারেট ও চা বিক্রেতা রাজু মিয়া জানান, দোকান চালাতে এক মাসে তার পাঁচ হাজার টাকার খুচরা পয়সা জমা হয়েছে। এসব পয়সা ব্যাংকেও নেয় না আবার মহাজনরাও নানা টালবাহানা করেন। তার মতো শত শত ব্যবসায়ী খুচরা পয়সা নিয়ে বিপাকে পড়েছেন।

এ ব্যাপরে সোনালী ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, খুচরা পয়সা লেনদেনে সরকারিভাবে কোনো নিষেধ নেই। সমস্যা হচ্ছে তাদের। এসব খুচরা পয়সা ব্যাংকে রাখা ও গণনায় খুবই সমস্যা হয়। তাছাড়া তারা যখন কোনো গ্রাহককে খুচরা পয়সা দিতে যান তখন তারা তা নেন না। এ কারণে তারাও এগুলো নিতে চান না।

এদিকে মাগুরার বেকারী সামগ্রীর বিক্রেতারা জানিয়েছেন লাখ লাখ টাকার কয়েন নিয়ে দুশ্চিন্তায় তাদের অনেকেই রিতিমতো নির্ঘুম রাত কাটাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: