মাগুরায় বিসিএস সমন্বয় কমিটির ১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় বুধবার দুপুরে প্রকৃচি ও বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার) নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তাদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে শহরের ভায়নার মোড় থেকে সরকারি কলেজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ হয় এ মানববন্ধন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় সমন্বয় কমিটির আহবায়ক  সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ খান, ডা. জয়ন্ত কুমার কুন্ডু, অধ্যাপক খান শফিউল্লাহ ও অন্যরা।

সভা থেকে দ্রুত বেতন স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ও উপজেলাকে কার্যকর করতে ইউএনও’র কর্তৃত্ব বাতিল করে জন প্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন করাসহ ৬ দফা দাবী তুলে ধরা হয়।

বক্তারা বলেন- অবিলম্বে এ দাবী মেনে নেয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: