পুজোয় মাগুরা শহরে দাপাচ্ছে বাইক, সাথে ভুভুজেলা বাঁশি

মাগুরানিউজ.কম:

mnমাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কের থানাপাড়া পূজামন্ডপের সামনে দাঁড়িয়ে থাকা মস্ত পুলিশ-ভ্যান তারা দেখেও দেখছে না। নবমীর সন্ধায় পুলিশ ভ্যানের গা ঘেঁষেই গোঁ গোঁ করে চলে যাচ্ছে পর পর অকুতোভয় বাইক।

অনেক মোটরবাইকেই দু’জনের বেশি আরোহী। আর দেখা যাচ্ছে, পুজোর কেতায় আর যা কিছু ঢুকে পড়তে পারে, হেলমেট পারতপক্ষে ব্রাত্য।

আর একটু বাদে থানাপাড়া পূজামন্ডপ থেকে জামরুলতলার দিকে যাওয়ার পথেও একই ছবি। এবং আমুদে যুবকবাহিনী শুধু নয়, বাচ্চাকাচ্চাসুদ্ধ ছোট পরিবারে ঠাকুর দেখতে বের হওয়া জনতাও মোটরবাইকে সওয়ার হয়ে বেশ বেপরোয়া মেজাজে। জয়রাইডে গতির বড়াই একটু দেখাতেই হয়। উৎসবের মেজাজে হেলমেট বস্তুটি নিতান্তই ক্ষমা-ঘেন্নার পাত্র।

এমন নয়, যে পুজোর বাইকের দাপাদাপি এই প্রথম দেখা গেল। রাতের নৈঃশব্দ্য চিরে এমন অনেক বাইক আরোহীই বেপরোয়া ভঙ্গিতে মাগুরা শাসন করতে বেরোয়। পুজোর শহরে এই মেজাজটাই দেখা যাচ্ছে, প্রায় সর্বজনীন। মণ্ডপ-ফেরত প্রবীণদের দলও কখনও আঁতকে উঠে দেখছেন, গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে বাইকবীরের দল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: