মাগুরানিউজ.কম:
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজার আজ বৃহস্পতিবার মহানবমী ও বিজয়া দশমী।
থানাপাড়া পূজা কমিটির সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র জানান, পুঞ্জিকা অনুসারে আজ নবমী ও দশমী উদযাপন করা হচ্ছে। তবে দূর্গা মাকে বিসর্জন দেওয়া হবে আাগামীকাল সন্ধ্যায়।
`নবমী নিশি যেন আর না পোহায়, তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়, রাত পোহালেই জানি আবার হবে ভোর, আবার তোকে পাবো মোরা একটি বছর পর`_ এমন মনোকামনায় আজ মহানবমী ও বিজয়া দশমী পালন করছে হিন্দু সমপ্রদায়। কারণ আর মাত্র এক দিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা।
আর পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার দিনের অশ্রু।
এ বছর নবমী ও দশমী তিথি একই দিনে থাকায় শাস্ত্রীয় বিধান মেনে পূজার সব আনুষ্ঠানিকতা আজ শেষ হয়ে যাবে। অবশ্য আজ বিজয়া দশমী হলেও ভক্ত ও দর্শনার্থীরা আগামীকাল সারা দিন বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যেতে পারবেন। কারণ পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুসারে সারা দেশে প্রতিমা বিসর্জন হবে আগামীকাল শুক্রবার।

