মাগুরানিউজ.কম:
সাকিব আল হাসান। বিশ্বসেরা এই ক্রিকেটারের পুজোর সেরা স্মৃতি মাগুরার সাহাপাড়ার পুজো। সাকিবের নিজের মুখে শুনুন পুজার সেই গল্প।
আমি ছোটবেলা কেটেছে মাগুরায়। বিরাট করে পুজো হত সাহাপাড়ায়। অনেক সাহা থাকতেন, তাই বোধহয় পাড়ার ওই নাম। হইহই করে দেখতে যেতাম। শুধু যেতাম না, ওখানেই কারও না কারও বাড়িতে, মানে কোনও সাহাবাড়িতে পেট পুরে খেতাম, ওই সময়টা একেবারে সব বাড়িতেই অবারিত দ্বার। অনেক খেলনা কিনতাম। ভীষণ আনন্দ হত।
একটা কথা জানি, কোনও জাঁকজমক, কোনও দুর্দান্ত চমকই আমাকে সাহাপাড়ার সেই পুজোর চেয়ে বেশি আনন্দ দিতে পারবে না, অমন করে মনে আর কিছু দাগও কাটবে না। কারণটা খুব সোজা: ওই পুজো দেখার স্মৃতির সঙ্গে আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়, ছোটবেলার ফ্লেভার লেগে আছে যে!

