মাগুরানিউজ.কম:
মাগুরায় চুরি যাওয়া ইজিবাইক সহ চোরকে আটক পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, কুখ্যাত ইজিবাইক চোর ঝিনাইদহের ষাটবাড়ীয়া গ্রামের বাটুল কুমার দাসের ছেলে শিপন কুমার দাস (২৮) গতকাল (৮ অক্টোবর) ঝিনাইদহের বারবাজার এলাকা থেকে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ইজিবাইক চুরি করে।
সংবাদ পেয়ে এসআই সুধাংশু কুমার মন্ডল আইসি হাজীপুর পুলিশ ক্যাম্প তাহার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাগুরা থানাধীন ইছাখাদা বাজার এলাকা হতে উক্ত চুরি যাওয়া ইজিবাইক সহ চোরকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মটরসাইকেল সিএনজি, ইজিবাইক সহ বিভিন্ন যানবাহন চুরির সাথে জড়িত বলে পুলিশ জানায়।

