মাগুরায় দুই যুবকের বেধরক পিটুনির শিকার অষ্টম শ্রেণির ছাত্রী

মাগুরানিউজ.কম:

mnসীমা নামের (১২) এক স্কুলছাত্রীর ওপর অমানুষিক নির্য়াতন করেছে প্রতিবেশী দুই যুবক।সীমার বাবা নায়েব আলী পেশায় রাজমিস্ত্রী। সীমা ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সীমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে সীমার মা সেলিনা খাতুন জানান, ঘটনার সময় দুপুরে সীমা প্রতিবেশী আক্কাস শেখের বাড়ির পাশে খড়ি (জ্বালানি) সংগ্রহ করতে গিয়েছিলো। এসময় আক্কাস শেখের দুই ছেলে  রাসেল (২০) ও রানা (১৭) কথাকাটাটির একপর্যায়ে সীমাকে তারা মারতে থাকে। লাঠি দিয়ে পিটিয়ে সারা শরীর থেতলে দেয়। একপর্যায়ে সীমা জ্ঞান হারিয়ে ফেলে।

পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সীমার বাবা নায়েব আলী দাবি করেন, তার মেয়েকে অন্যায়ভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।

সীমার স্কুল ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বিষয়টি সীমার বাবার কাছ থেকে শুনেছেন। এ বিষয়ে তারা পদক্ষেপ নেবেন বলে জানান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোলাম রসুল বলেন, সীমার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। সে আশঙ্কামুক্ত হলেও সুস্থ হতে সময় লাগবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: