মাগুরায় আট মাসের সন্তান নিয়ে মায়ের আত্নহত্যার ঘটনায় মামলা

মাগুরানিউজ.কম: 

mn

মাগুরার শালিখায় আট মাসের সন্তান নিয়ে মায়ের আত্নহত্যার ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার নিহত গৃহবধূ অনিমা রানীর বাবা গৌতম বিশ্বাস বাদী হয়ে শালিখা থানায় এই মামলা দায়ের করেন। পুলিশ মামলার তিন আসামির মধ্যে দুই জনকে আটক করেছে।

মামলার আসামিরা হচ্ছেন নিহত গৃহবধূর স্বামী সুমন বিশ্বাস, শ্বশুর স্বপন বিশ্বাস ও শ্বাশুড়ি মনিমালা। পুলিশ সুমন ও মনিমালাকে আটক করেছে।

জানা যায়, শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের সুমন কুমারের স্ত্রী অনিমা রানীর একটি গলার সোনার হার হারিয়ে যায়। এ নিয়ে স্বামী সুমন কুমার স্ত্রীকে বকা দিলে অভিমানে স্ত্রী অনিমা রানী তার ৮ মাসের মেয়েকে নিয়ে বাড়ির ধানের আউড়ির মধ্যে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ফলে দুজনই আগুনে পুড়ে দগ্ধ হন।

আশংকাজনক অবস্থায় তাদের মাগুরার সদর হাসপাতালে ভর্তি করা হলে তখনই শিশু শ্রুতির মৃত্যু হয়। মা অনিমা রানী আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকালে তারও মৃত্যু হয়।

সদর হাসপাতালের চিকিৎসক শফিউর রহমান জানান, মা ও শিশুটির প্রায় ৯০ ভাগই দগ্ধ হওয়ার কারণে তাদের বাঁচানো যায়নি।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানিয়েছেন, অনিমার স্বামী সুমন বিশ্বাস এবং শাশুড়ি মনিমালাকে আটক করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: