মাগুরায় অবৈধ কেবল অপারেটর প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত

মাগুরানিউজ.কম: 

mn

মাগুরা সদরের শত্রুজিৎপুরে এম জয় কেবল নেটওয়ার্ক নামে একটি কেবল অপারেটর প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। চোরায় পথে আনা  বিদেশী সেট টপ বক্স্র দিয়ে বিদেশী টিভি চ্যানেল ডাউনলিংক করে চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে ।

আজ মঙ্গলবার দুপুরে শত্রুজিৎপুর বাজারে অবস্থিত এম জয় কেবল নেটওয়ার্ক অফিসে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল হাসান জানান, শত্রুজিৎপুরে এম জয় কেবল নেটওয়ার্ক নামে একটি কেবল অপারেটর প্রতিষ্ঠান চোরায় পথে আনা বিদেশী সেট টপ বক্স্র দিয়ে বিদেশী টিভি চ্যানেল ডাউনলিংক করে ব্যবসা পরিচালনা করছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার।  এম জয় কেবল নেটওয়ার্ক এর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকায় তথ্য মন্ত্রনালয়ের নির্দেশে  এ অভিযান চালানো হয়েছে। এই কেবল টিভি নেটওয়ার্কের পরিচালক মৃত্যুঞ্জয় সাহা তার মালামালের বিপরীতে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।   

এ ছাড়া কেবল টিভি নেটওয়ার্ক পরিচলনা আাইন ২০০৬ এবং কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা ,২০১০ অনুসারে লাইন্সেসে উল্লেখিত কার্যক্রম এলাকার বাইরে কেবল টেলিভিশন  নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা করতে ফিড অপারেটর লাইন্সেস গ্রহন না করে সে ব্যবসা পরিচালনা করার অপরাধে এম জয় কেবল নেটওয়ার্ক অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: