মাগুরার শালিখায় ঢাকাগামী পরিবহন থেকে হেরোইনসহ যুবক আটক

মাগুরানিউজ.কম:

mn

ঢাকাগামী পরিবহন থেকে একশ’ গ্রাম হেরোইনসহ সেলিম হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে মাগুরার শালিখা থানা পুলিশ। আটককৃত সেলিম হোসেন ঢাকার কেরানিগঞ্জের আবু বক্করের ছেলে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী এমএম পরিবহন থেকে তাকে আটক করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, দুপুরে বেনাপোল থেকে ঢাকাগামী এমএম পরিবহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সেলিম হোসেনকে সন্দেহ হলে তার শরীরে তল্লাশি চালিয়ে একশ’ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় তাকে আটক করা হয়।

আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: