মাগুরাসহ ৫ জেলার পানি ব্যবস্থাপনায় ৪০৪ কোটি টাকা দেবে এডিবি

মাগুরানিউজ.কম:

mnদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায় বড় বিনিয়োগের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আওতায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাগুরা ও যশোর জেলার সেচ ব্যবস্থার উন্নয়ন করা হবে। এ লক্ষ্যে নেয়া হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে সাড়ে চার কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সম্প্রতি এ বিষয়ে একটি ঋণপ্রস্তাব অনুমোদন দিয়েছে এডিবির প্রধান কার্যালয়। এতে নেদারল্যান্ডস সরকার অনুদান হিসেবে দেবে ৭০ লাখ ডলার। সব মিলে প্রকল্প বাস্তবায়নে ৪০৪ কোটি টাকার সহায়তা পাওয়া যাবে।

মঙ্গলবার এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়—দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের সেচ ব্যবস্থাপনায় এটি এডিবির দ্বিতীয় পর্যায়ের অর্থায়ন। এর আগে ২০০৫ সালে এ খাতে ২ কোটি ডলার দিয়েছিল এডিবি। ওই সময় নেদারল্যান্ডস সরকারের তহবিল থেকে অনুদান বাবদ পাওয়া গিয়েছিল ১ কোটি ২৫ লাখ ডলার।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়—এডিবির সহায়তা সামনে রেখে সম্প্রতি প্রকল্পটির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রকল্পের আওতায় পাঁচ জেলার ১৬ উপজেলায় বাস্তবায়ন করা হবে ১১ টি উপ প্রকল্প। এতে মোট ৪৮২ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৭৮ কোটি টাকা। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কাজ শেষ করতে ২০২২ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়—এডিবি ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় একই ধরনের একটি প্রকল্প এর আগে নড়াইল জেলায় বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটির সফলতায় এডিবি নতুন করে একই ধরনের প্রকল্পে অর্থায়নে উত্সাহ প্রকাশ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: