মাগুরা আদর্শ কলেজ। পানি পঁচে দূর্গন্ধ, ছড়াচ্ছে রোগ জীবানু।

মাগুরানিউজ.কম:

mn

পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় মাগুরা শহরের আদর্শ কলেজে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে ঢোকার রাস্তা ও মাঠসহ পুরো ক্যাম্পাসই পানির নিচে দীর্ঘদিন ধরে তলিয়ে থাকলেও পৌরসভা বা সংশ্লিষ্ট কোন দপ্তরই এখন পর্যন্ত তা নিস্কাশনের ব্যবস্থা করেনি। ফলে বর্তমানে পানি পঁচে দূর্গন্ধ ও রোগ জীবানু ছড়াচ্ছে।

মাগুরা আদর্শ কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস এ বিষয়ে জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে ৩/৪ মাস কলেজে ঢোকার মূল রাস্তাসহ গোটা মাঠ জলাবদ্ধ হয়ে পড়ছে। চলতি মৌসুমে জলাবদ্ধতা আরো ব্যাপক আকার ধারণ করেছে।

কলেজের তিন হাজারের উপরে শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক কর্মচারীকে কাদা-পানি ভেঙ্গে কলেজে আসা-যাওয়া করতে হচ্ছে। এক্ষেত্রে প্রায়ই ঘটছে ছোট-খাট দুর্ঘটনা।

অধ্যক্ষ জানান, ড্রেনেজ ব্যবস্থা ও কলেজ ক্যাম্পাসে মাটি ভরাটের জন্য পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন-নিবেদন ও এ দাবীতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ পর্যন্ত করেছে। কিন্তু তবুও কোন কাজ হয়নি। ক্যাম্পাসে পানির কারণে অনেক শিক্ষার্থী কলেজে আসা বন্ধ করে দিয়েছে।

এ ব্যাপারে পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর বলেন, আদর্শ কলেজ কতৃপক্ষ মার্কেট বানিয়ে পানি নিস্কাশনের পথ বন্ধ করে নিজেরাই নিজেদের জলাবদ্ধতা সৃষ্টি করেছেন।

মেয়র আরো জানান, ভায়না এতিমখানা মাদ্রাসার পাশ দিয়ে সরকারী বালক বিদ্যালয় পিছন দিয়ে অচিরেই ড্রেন নির্মাণের কাজ শুরু হবে। এটি নির্মিত হলে হাইস্কুলসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা দূর হবে।

এদিকে সমস্যা যেটাই হোক যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন কলেজের সাধারন শিক্ষার্থীরা। তারা জানান, বর্তমানে মাঠের পানি পঁচে গন্ধ বের হচ্ছে। ছড়াচ্ছে রোগ জীবানু।

সাধারন শিক্ষার্থীদের একটাই দাবি, আমাদের প্রতি একটু সদয় হোন, এ অবস্হা থেকে মুক্তি দিন। আমাদেরকে শিক্ষার উপযোগী পরিচ্ছন্ন একটা ক্যাম্পাস দিন।

স্থানীয়রা জানান, কয়েক বছর পূর্বেও কলেজে এখনকার মতো জলাবদ্ধতা ছিলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: