১২ অক্টোবর মহালয়া: মাগুরাতে দূর্গাপূজার আমেজ শুরু

মাগুরানিউজ.কম:

mn

রাজীব মিত্র- 

আগামী ১২ অক্টোবর শুভ মহালয়া। এই দিন থেকে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। কৈলাশের শ্বশুরালয় থেকে মা দূর্গা পিতৃগৃহে আগমন করবেন। 

আর এ উপলক্ষ্যে বাঙালি হিন্দু সস্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মাগুরা জুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে।

মাগুরার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, গ্রামের মন্দিরে মন্দিরে এখন চলছে দেবী প্রতিমার রং করার কাজ। কাদামাটির প্রলেপের ওপর রং-তুলির আঁচড়ে দশভুজা দেবী ষষ্ঠীর দিন পাবেন পূর্ণরূপ। দেবী সেজে উঠবেন অপরূপ সাজে। শঙ্খ, উলুধ্বনি আর মঙ্গল সঙ্গীতে দেবী দুর্গাকে বরণ করে নেবে সনাতন ধর্মাের ভক্তরা।

জাতির মঙ্গল কামনায় সব অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতি বছর মহালয়ার দিন দেবী দুর্গা শ্বশুরালয় থেকে পিতৃগৃহে চলে আসেন। আসুরিক শক্তির বিনাশ আর পার্থিব শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে মা দুর্গার আরাধনা করে আসছে। এ বছর উৎসব উপলক্ষে করা হচ্ছে ব্যাপক আয়োজন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ১২ অক্টোবর শুভ মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এছাড়া আগামী ১৮ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের মূল পুজা শুরু হচ্ছে।

অন্য বছরের মতো এবারো পূজামন্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পূজা কমিটি জানায়, সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হবে।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শহরের পূজামণ্ডপগুলো সাজাতে চলছে তোড়জোড়। রঙ-বেরঙের  বর্ণিল তোরণ নির্মাণে পূজা কমিটির সদস্যদের ব্যস্ততারও কমতি নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: