মাগুরায় বাটিকাডাঙ্গা গ্রামের কৃষান-কৃষানীরা পেলো কৃষি উপকরণ ও গাছের চারা

মাগুরানিউজ.কম:

mnমাগুরায় কৃষান-কৃষানীদের মাঝে আজ কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে বাটিকাডাঙ্গা গ্রামে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: খাইরুল আবরার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার, বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুজ্জামান, উপ-সহকারি কৃর্ষি কর্মকর্তা আব্দুর রশিদ। “২য় শস্য বহুমূখীকরণ (এসসিডিপি) প্রকল্পের প্রযুক্তি ভিলেজ” এর বিভিন্ন প্রদর্শনীর কৃষক-কৃষানীর মাঝে এসব কৃষি উপকরণ ও বারি-৪ জাতের আমের চারা বিতরণ করা হয়।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রশিদের নেতৃত্বে সদর উপজেলার কাঁশিনাথপুর, বাটিকাডাঙ্গা, ইছাখাদা, হাজরাপুরসহ বেশ কয়েকটি গ্রামে প্রকল্পের ব্যাপক অগ্রগতি হয়েছে বলে প্রধান অতিথি মো: খাইরুল আবরার স্থানীয় কৃষকদের জানায়। খুব দ্রুতই দেশের অন্যান্য উপজেলার মধ্যে এটি একটি মডেল উপজেলায় পরিনত হবে বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্থ করেন।

গাছের চারা নিতে আসা কৃষানী শাহানাজ জানান- দু’বছর আগে উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রশিদের পরামর্শে তিনি তার বাড়ির পাশে শাক সবজী চাষ করতে শুরু করে। এতে লাভ ভালো পাওয়ায় তিনি কেঁচো দিয়ে তৈরী কম্পোস্ট সার তৈরীর সরঞ্জাম নিলেন। যাতে ভবিষ্যতে তিনি সংসারে আরো বেশি অর্থের যোগান দিতে পারেন।

সরকারের এরূপ উন্নয়ন মূলক কর্মকান্ডে স্থানীয় চাষীরা অর্থনৈতিক, শিক্ষা ও সামাজিক ভাবে উন্নতি সাধন করছেন বলে জানান বক্তরা। এছাড়া এসব উন্নয়ন কর্মকান্ডে স্থানীয় প্রান্তিক চাষীদের অংশগ্রহনের জন্য আহবান জানানো হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: