ফেসবুকে অটো চালু হওয়া ভিডিও অফ করবেন যেভাবে

মাগুরানিউজ.কম:

auto play video

ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী ফেসবুকে কোন ভিডিও সামনে আসলেই স্বয়ংক্রিয়ভাবেই প্লে হয়ে যাচ্ছে সেটি। কোন ধরনের আগাম ঘোষণা না দিয়েই ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

নিউজ ফিডের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার বিষয়টিকে অনেকেই বাড়তি ঝামেলা মনে করছেন। যারা নতুন এই সেবাটিকে ঝামেলা মনে করছেন তারা চাইলেই বন্ধ করে রাখতে পারেন সেবাটিকে। আর এ জন্য নিচের বিষগুলো অনুসরণ করতে হবে।

ভিডিওর অটো প্লে অপশনটি ফেসবুক তার ব্যবহারকারীদের সুবিধার জন্যই চালু করেছে। তবে এটি বন্ধ করতে হলে প্রথমেই যেতে হবে সেটিংস অপশনে। তারপর সেখান থেকে ভিডিও লেখা অপশনে ক্লিক করার পর ‘অটো প্লে ভিডিওস’ লেখা আসবে। সেখানটার ডান দিকে থাকা Default বাটনে ক্লিক করলে একটি ড্রপডাউন মেন্যু চলে আসবে। সেখানে Off লেখা অপশনটি নির্বাচিন করে দিলেই বন্ধ হয়ে যাবে নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে প্লে হওয়া ভিডিওগুলো।

আবার পরবর্তীতে কোনো সময় অটো প্লে’র প্রয়োজন মনে করলে একই সেটিংস অপশন থেকে ON করে দিলেই নিউজ ফিডের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হতে থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: