মাগুরায় কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে চারদিন ব্যাপি কর্মশালা

মাগুরানিউজ.কম:

mn

বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে রবিবার থেকে মাগুরা বিনা উপ-কেন্দ্রের সম্মেলন কক্ষে ‘মাঠ পর্যায়ে কাজে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক চারদিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে।

বিনা মাগুরা উপ-কেন্দ্রের ভারপাপ্ত কর্মকর্তা সৈকত হোসেন ভুইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মনোয়ার করিম খান।

বক্তব্য রাখেন বিনার প্রশিক্ষণ কর্মকর্তা এবিএম মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলার বিনা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজিজুল ইসলাম, গোপালগঞ্জ বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেফাউর রহমান প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) ধান ও ডাল জাতিয় ফসলসহ মোট ৮৩টি উচ্চফলনশীল ফসলের জাত বের হয়েছে। যার বেশির ভাগই এখন মাঠ পর্যায়ে চাষ হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে বিনায় কর্মরত শ্রমিকরা ফসল উৎপাদন ও গবেষনা কাজে আরো ভালোভাবে সহযোগিতা করতে পারবেন বলে আশা করেন বক্তারা।

কর্মশালায় বরিশাল, সাতক্ষীরা, গোপালগঞ্জসহ  বিনায় কর্মরত বিভিন্ন জেলার মোট ৩৪ জন শ্রমিক অংশ নিচ্ছেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: