জান্নাতের অধিকার মামলা। স্বামী-শ্বশুর কারাগারে

মাগুরানিউজ.কম:

mn

অধিকার ফিরেপেতে জান্নাত আরা সোনিয়ার দায়ের করা মামলার প্রধান দুই আসামী স্বামী ও শ্বশুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মাগুরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালত।

আজ মামলার প্রধান দুই আসামী স্বামী মোঃ হিসাম ও শ্বশুর মোঃ আজিজুল হক মাগুরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট প্রথম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক ইমতিয়াজুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা সদর উপজেলার বেলনগর গ্রামের বাসিন্দা।

ইতিমধ্যেই মামলার ৪নং আসামী বেলনগর গ্রামের নায়েব আলী বিশ্বাসের ছেলে মোঃ সুমন বিশ্বাসকে মাগুরা সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।

উল্লেখ্য, স্ত্রী ও সন্তানের অধিকার ফিরে পেতে গত ২ আগষ্ট মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জান্নাত আরা সোনিয়া। জানান, হিসাবের পরিবারের সদস্যরা তাঁকে ও তাঁর সন্তানকে অস্বীকার এবং মারধর করেন নিয়মিত। একপর্যায়ে পুলিশ সোনিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হিসাম ও তাঁর পরিবারের চারজনের বিরুদ্ধে সদর থানায় যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন তিনি। মামলা দায়েরের পর থেকে আসামিরা হুমকি দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলন করেন সোনিয়া।

মেয়ে তাসনিন সুলতানা জুঁইয়ের বয়স এখন চার বছর।

অশ্রুসজল নয়নে প্রতিক্রিয়ায় জানালেন, আপনারা আমার ও আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার জুঁই যেন তার বাবাকে বাবা বলে ডাকতে পারে এটাই আমার দাবি। আমি একজন গর্বিত মা হতে চাই। সন্তানকে তার পিতৃ পরিচয়ে মানুষ করতে চাই। আমার ও আমার সন্তানের অধিকার ফিরিয়ে দিন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: