মাগুরায় উন্নয়ন মেলা

মাগুরানিউজ.কম: 

mn

২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ৮টি উদ্যোগ এর সফলতার লক্ষ্যেকে সামনে রেখে আজ বিকালে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘উন্নয়ন মেলা’।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি এ মেলার উদ্ধোধন করেন।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো: রস্তম আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ারুল ইসলাম প্রমুখ।

মেলায় সরকারী জনগুরুত্বপূর্ন বিভাগের মোট ১২টি স্টল স্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে নেয়া-ডিজিটাল বাংলাদেশ, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহয়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, কৃষি উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচী উন্নয়ন কর্মসূচী সর্ম্পকে জনগনকে অবহিত করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে  বর্তমান সরকারের উন্নয়ন ধারা ও এর সুফল পেতে হলে জনগনকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারকে অব্যাহত ভাবে ক্ষমতায় রাখার উপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আগামী ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮টি বিশেষ উদ্যেগ হলো, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানষিক স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: