মাগুরানিউজ.কম:
মাগুরা ডিবি পুলিশ মোঃ শাহিনুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতরাতে তাকে নিজনান্দুয়ালী মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, নিজনান্দুয়ালী মধ্যপাড়ার সালেক শেখের ছেলে মোঃ শাহিনুর রহমান(৩৭)কে ১০(দশ) বোতল ফেন্সিডিল, ২০০(দুইশত) গ্রাম গাঁজা এবং ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করা হয়েছে।
উক্ত ঘটনায় মাগুরা সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
পুলিশ জানায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের ০২(দুই) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

