শালিখায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণ আটক

মাগুরানিউজ.কম: 

mnমাগুরার শালিখা উপজেলার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে লেখার অভিযোগে দিপু বিশ্বাস (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে তাকে উপজেলার সিংড়া গ্রাম থেকে আটক করা হয়। দিপু ওই গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেল।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সিংড়া গ্রামের কাঠমিস্ত্রীর সহকারি দিপু তার নিজ ফেসবুক ওয়ালে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর কিছু কথা লেখেন, যা নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে। ইসলামকে অবমামনাকর ওই লেখার প্রতিবাদে সোমবার সন্ধ্যার পর স্থানীয় সিংড়া বাজারে মিছিল করে স্থানীয়রা। এ সময় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে মাগুরা থেকে পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়সহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এরপর তারা জনতার বক্তব্য শোনেন ও তাদের উত্তেজনা প্রশমন করেন।

পরে অভিযোগের প্রেক্ষিতে রাত ১১টার দিকে দিপুকে ওই এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। তাকে মাগুরা সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দিপুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তারিকুল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: