শ্রীপুরের আলতাফ হোসেন মহিলা কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

mnমাগুরানিউজ.কম:  মাগুরার শ্রীপুর উপজেলা সদরের আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব এমপি প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আলাউদ্দিন আহমেদ, শ্রীপুর ডিগ্রি কলেজের (অবঃ) অধ্যক্ষ আবদুর রশিদ বিশ্বাস, এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ তোরাব আলী, অধ্যক্ষ মোঃ মহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আখেরুজ্জামান বিশ্বাস প্রমুখ।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিস বিভাগ প্রায় এক কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চার তলা ভিত বিশিষ্ট এ দ্বিতল ভবন নির্মাণ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: