মাগুরানিউজ.কম:
পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তরুন সমাজসেবক, উন্নয়নকর্মী মোঃ মেহে্দী হাসান খান (অংশু)।
এক শুভেচ্ছা বার্তায় অংশু বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদ-উল- আযহা মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয়। কোরবানির মূল শিক্ষা ব্যক্তিজীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে কাজ করতে সবার প্রতি আহবান জানান তিনি।
মোঃ মেহে্দী হাসান খান (অংশু) শুভেচ্ছা বার্তায় আরো বলেন, মানুষের উন্নয়নই আমার স্বপ্ন।
তিনি বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল- আযহা ধনী-গরীব সব মানুষের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসুক এই কামনা করি। ঈদ হোক সকলের। ঈদ মোবারক


