মাগুরানিউজ.কম:
রাত পোহালেই মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর এ ঈদকে সামনে রেখে মাগুরার পশুর হাটগুলোতে বিভিন্ন দামের গরুর সঙ্গে বিক্রি হচ্ছে গরু সাজানোর জন্য মালাও। যে গরু যত দামি, সে গরুর মালার দামও তত বেশি।
মাগুরার বিভিন্ন পশুর হাটে প্রায় ৫বছর ধরে মালা বিক্রি করছেন হোসেন আলী। তার কাছে ৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকার মালা পাওয়া যায়।
মালা বিক্রি করে কেমন লাভ হচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই আল্লাহর রহমতে লাভ ভালই হচ্ছে। দামি গরুর জন্য ক্রেতারা দামি মালা নেয়। কেউ আবার একসঙ্গে দুই তিনটি মালাও কিনছে নিজেদের গরুকে সাজানোর জন্য। আবার কেউ সস্তা মালা কিনছে।

