মাগুরা জেলা পরিষদ প্রশাসকের ‘ঈদ শুভেচ্ছা’

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা জেলা পরিষদ প্রশাসক জনাব এ্যাড. শরিফুল ইসলাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মাগুরা জেলাসহ দেশের আপামর জনগণের প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক বলেন, ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদকে ঘিরে গরিব, দুঃখী, ধনী, দরিদ্র সব মানুষের মাঝে আনন্দের বার্তার আগমন ঘটে। এই দিনটি মানুষের মধ্যে সাম্য ও সম্প্রীতির বন্ধনে উজ্জ্বল হয়ে ওঠে। মানুষ তাদের সব হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে মানবপ্রেমে জাগ্রত হয়।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বলেন, মনের মলিনতা ও পঙ্কিলতা ধুয়ে-মুছে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক।

মাগুরা জেলা পরিষদ প্রশাসক জনাব এ্যাড. শরিফুল ইসলাম দেশ ও জাতির উন্নয়ন এবং সবার অনাবিল সুখ-শান্তির জন্য পরম করুণাময় আল্লাহতায়ালার অশেষ রহমত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: