মাগুরায় ঈদের ভরা মার্কেটে বৃষ্টির হানা। চলছে তুমুল সান্ধ বৃষ্টি

মাগুরানিউজ.কম:

faceofrubayet_1369314186_1-Rain মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় বুধবার সারাদিনই মাগুরাতে টুকটাক বৃষ্টি হয়েছে। তবে আকাশ বিকাল থেকে আকাশ ছিল কিছুটা মেঘমুক্ত। সন্ধা লাগার সাথে সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও, এখন শুরু হয়েছে ভারী বর্ষণ। ঈদের একদম আগ মুহূর্তে আবহাওয়ার এ অবস্থায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

ফুটপাতের দোকানিরা পড়েছেন চরম ভোগান্তিতে। দেখা যায়, ফুটপাতের ব্যবসায়ীরা বৃষ্টি উপেক্ষা করে সামিয়ানা টাঙিয়ে পসরা নিয়ে বসেছেন। অনেক ব্যবসায়ীকে পলিথিন দিয়ে জিনিসপত্র ঢেকে দোকানের পাশে বসে থাকতে দেখা যায়। ঈদের আগে আবহাওয়ার এ অবস্থা বহাল থাকলে প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হবে না বলে মনে করছেন তারা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল বুধবার সারা দিনই থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: