আজ সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মাগুরানিউজ.কম:
এবারের ঈদে মাগুরাতে রয়েছেন সাকিব।পরিবারের সাথে ঈদ উদযাপন করতে মঙ্গলবার রাতে তিনি মাগুরাতে এসেছেন।
মঙ্গলবার রাতে খুলনায় খেলা শেষ করে তিনি খুলনা থেকেই মাগুরায় নিজ বাড়িতে এসেছেন। বাড়িতে বাবা,মা, ও ছোট বোনের সাথে ঈদ করবেন তিনি।
সাকিবের বাবা মাসরুর রেজা কুটিল জানিয়েছেন, মাগুরার নোমানী ময়দানে ঈদের নামাজ পড়বেন সাকিব। তবে বৃষ্টি হলে নামাজ পড়বেন জজ কোর্ট জামে মসজিদে। নামাজ শেষে গরু কোরবানী ও মাংস বিতরণ করবেন সাকিব।
সাকিবের পরিবার এবার কোরবানীর জন্য দুটি গরু কিনেছেন। কোরবানীর মাংস বিতরণ শেষে পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে সময় কাটাবেন সাকিব।
বাবা মাসরুর রেজা সাকিব ও তার পক্ষথেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দেশবাসীর দোয়া কামনা করেছেন। বিশেষ করে তাদের পরিবারে আগত নতুন অতিথির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


