বৃষ্টিতে ঘরমুখো মানুষের ভোগান্তি। মাগুরা টার্মিনালে বাড়ছে ভিড়

BUS1442811208মাগুরানিউজ.কম: আপনজনদের সঙ্গে ঈদ করতে সীমাহীন দুর্ভোগ মেনে নিয়েই নাড়ির টানে মাগুরাতে ফিরছেন মাগুরাবাসী।

বৃষ্টির কারণে মাগুরাতে যানজট আরো বেড়েছে। কোথাও কোথাও জলাবদ্ধতা হয়েছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষেরা। সড়ক ও মহাসড়কের গর্তগুলোতে পানি জমেছে। বৃষ্টি আর যানজটের কবলে পড়ে ঘরমুখো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

বৃষ্টির মধ্যেও সকাল থেকে মাগুরা বাস টার্মিনাল ও ঢাকাররোডে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আগামী বুধবার সরকারি ও ব্যক্তিমালীকানাধীন সব প্রতিষ্ঠানের শেষ অফিস। তাই অতিরিক্ত যানজট এড়াতে অনেকেই আগেভাগে বাড়ি ফিরছেন।

মাগুরা বাস টার্মিনাল থেকে মোহাম্মদ হারুন নামের এক যাত্রী বলেন, আমি উত্তরাতে থাকি। ছোটখাটো একটা ব্যাবসা করি। পরিবারের সবার সঙ্গে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। তবে বৃষ্টির কারণে সকালে গাবতলীতে পৌঁছাতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে।

বাসের শিডিউলে কোনো সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না সকাল থেকেই দেখেছি সঠিক সময়ে কাউন্টার থেকে বাস ছেড়ে যাচ্ছে। তবে কাউন্টার থেকে আমাদের আগে থেকেই বলা হয়েছে বিভিন্ন স্থানে কোরবানির হাট বসার কারণে ১৫ থেকে ২০ মিনিট দেরি হতে পারে।

শ্রীপুরের যাত্রী আবদুল মজিদ বলেন, কাল আরো বেশি ভিড় বাড়তে পারে, তাই আগেভাগেই বাড়ি চলে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: