ডালমিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

মাগুরানিউজ.কম:

mnভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান জগমোহন ডালমিয়া কলকাতায় মারা গেছেন।

রোববার সন্ধ্যায় কলকাতার বিরলা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে ১৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আইসিসির প্রাক্তন এই সভাপতি। শনিবার তার শারীরিক অবস্থার উন্নতি হলেও রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সি ডালমিয়া।

তার মৃতুত্যে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে জগমোহন ডালমিয়ার সহযোগিতা ইতিবাচক ভূমিকা রেখেছিল।

ডালমিয়ার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী বলেন, ডালমিয়া ছিলেন বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটের এক অপূরণীয় ক্ষতি হলো।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ড. শ্রী বীরেন শিকদার বলেন, জগমোহন ডালমিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট সত্যিকারের একজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে হারাল। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পিছনে জনাব ডালমিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে আজীবন স্মরণ করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: