মাগুরায় কোরবানির হাটে সুপারস্টার আমির, সালমান, শাহরুখ!

মাগুরানিউজ.কম:

mn

আসছে কোরবানির ঈদ। অধিক দাম পাওয়ার আশায় ‘আমির’, ‘সালমান’, ‘শাহরুখ’কে বিক্রি করে দিতে চান তাদের মালিকরা। ইতিমধ্যেই দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে দর কষাকষিও চলছে।

৮৮ কেজি ওজনের ‘শাহরুখ’র দাম ৩৮ হাজার টাকা, ৮৪ কেজির ‘আমির’র দাম ধরা হয়েছে ৩৫ হাজার টাকা আর ৭২ কেজি ওজনের ‘সালমান’র দাম হাঁকা হয়েছে ৩১ হাজার টাকা। বকরিদের বাজারে ইতিমধ্যেই দাম নিয়ে বিক্রেতাদের সঙ্গে ক্রেতাদের দর কষাকষি শুরু হয়েছে। দরে বনলেই বিক্রি হয়ে যাবে ‘আমির’, ‘সালমান’, ‘শাহরুখ’ নামের এই তিনটি খাসি।

কাঁটাখালির দুই ব্যবসায়ী সুমন ও সজল বেশকিছু দিন ধরেই ছাগলের ব্যবসায় নেমেছেন। বিএ পাশ করে এই পশুপালন ও বিক্রির পেশায় এসেছেন তারা। প্রতিবারই তাদের ছাগলগুলোকে পশুর বাজারেই বিক্রি করেন। এবার শুধু পশুর বাজারেই নয়, বিশেষভাবে প্রতিপালিত এই তিনটি খাসিকে তারা ছেড়ে দিয়েছেন ফেসবুকে। ভালো ফিডব্যাকও পাচ্ছেন তারা।

প্রতিবারের মতো সাধারণ বাজারে বিক্রি না করে ফেসবুকে কেন? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ‘বাজারেও বিক্রি করছি। কিন্তু তার সঙ্গে তিনটি খাসি অনলাইনেও দিলাম। অনলাইনে তো এখন সবজি থেকে শুরু করে জামাকাপড়, মোবাইল ফোন, গাড়ি, বিছানা, বালিশ সবই বিক্রি হচ্ছে। তাহলে পাঁঠা-খাসিই বা বিক্রি হবে না কেন? আর খাসি-পাঁঠা বিক্রির সেরা সময় তো এই ঈদুর আজহা।’

‘আমির’, ‘সালমান’ ও ‘শাহরুখ’ তিন সুপারস্টারকে ছোট করার জন্য কিন্তু পশুদের এমন নাম রাখেননি তারা। তারা বলেন, ‘আমরা ‘আমির’, ‘সালমান’, ‘শাহরুখ’র ভক্ত। বাজারে দ্রুত বিক্রির জন্য বিভিন্ন পশুদের এ রকম নানা মজাদার নাম রাখা হয়েছে। সেই ভেবেই সুপারস্টারদের সঙ্গে মিলিয়ে এ নাম রাখা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: