আজ বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
মাগুরানিউজ.কম:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রবিবার দেশে প্রায় সর্বত্র মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবারও দেশের সর্বত্র বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে কমে যেতে পারে বৃষ্টি। তবে পরবর্তী কয়েক দিন আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টি হতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাকুয়াওয়েদারের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার ঈদের দিনেও। তবে এর পর থেকে সেপ্টেম্বরের শেষ দিন পর্যন্ত রৌদ্রোজ্জ্বল দিন থাকতে পারে বলে অ্যাকুয়াওয়েদারের পূর্বাভাসে জানানো হয়েছে।
পঞ্জিকায় এখন আশ্বিন মাস চললেও দু’দিন ধরেই বর্ষার মতো অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৪ মিলিমিটার। গত শনিবার রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২১ মিলিমিটার। সর্বোচ্চ ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে। সিলেট বিভাগে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের সব উপকূলীয় জেলাতেই ভারি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবেই আশ্বিন মাসেও দিনভর বৃষ্টি হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সবচেয়ে সক্রিয়। এর প্রভাবে সোমবারও সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে কমে যেতে পারে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, সাগরে বায়ুচাপের তারতম্যের কারণে উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সুত্র ওয়েদার নিউজ।


