মাগুরায় কলেজ শিক্ষকদের কর্মবিরতি

মাগুরানিউজ.কম:

mn

সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল এবং শিক্ষা ক্যাডারকে একধাপ উন্নীত করার দাবিতে মাগুরায় কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে স্থানীয় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট, কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও র‌্যালি করে সমিতির শিক্ষকরা।

মাগুরা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান- সম্প্রতি ঘোষিত ৮ম পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বিলোপ করায় সাধারণ শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবে।

তিনি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে এসে অবিলম্বে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের দাবি জানান। একই সঙ্গে ঘোষিত ওই পে স্কেলের সব প্রকার অসঙ্গতি দূর করার দাবি জানান। সেখানে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ বিজন কুমার সরকার ও সিনিয়র শিক্ষক খান শফিউল্লাহ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: