মাগুরানিউজ.কম:
মাগুরা যশোর সড়কে কৃষ্ণপুর নামক স্থানে দ্রুতগামী বাসের নীচে চাপা পড়ে রিতিক মন্ডল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু শালিখা উপজেলার কৃষ্ণপুর গ্রামের শশাংক মন্ডলের ছেলে।
শনিবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, শিশুটি মায়ের সঙ্গে মাগুরা থেকে নছিমনে করে নিজ বাড়িতে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস এসে তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয় জনগণ দুর্ঘটনার পরে বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। এব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।


