মাগুরানিউজ.কম:
জমে উঠেতে শুরু করেছে মাগুরার পশুর হাটগুলো। কোরবানির ঈদ যতোই কাছে আসছে ততোই হাটগুলোতে বাড়ছে ভারতীয় গরুর আমদানিও। পশু কেনাবেচার আসল সময়ে এসে ভারতীয় গরুর আমদানি বেড়ে যাওয়ায় হতাশা দেশি গরু পালনকারীরা। লাখ টাকা খরচ করে লাভের আশায় যারা দেশি গরুর খামার তৈরি করেছেন তাদের অনেকেই আশঙ্কায় রয়েছেন পুঁজি হারানোর।
মাগুরার বিভিন্ন হাটে সপ্তাহ খানেক আগে দেশি গরুর আধিক্য বেশি ছিল। কিন্তু কোবরানির ঈদ যতোই কাছে আসছে ততোই বাড়ছে ভারতীয় গরুর সংখ্যা।
মাগুরার হাটে শেষ মুহূর্তে অনেক পাইকারি ব্যবসায়ীর উপস্থিতি। সস্তা দরে গরু কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া। গরু কিনতে আসা নারায়ণগঞ্জ এলাকার ব্যবসায়ী শাহীন জানান, দুই সপ্তাহ আগে ১৫টি দেশি গরু কিনে নিয়ে গিয়েছিলেন। তখন যে দাম পাওয়া গেছে এখন তার চেয়ে কিছুটা দাম কম। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন হাটে ভারতীয় গরুর আমদানি বেড়েছে। এ কারণে তিনি ৮টি ভারতীয় গরু ও ৪টি দেশি গরু কিনেছেন। বুধবার তিনি ১২টি গরু কিনে নারায়ণগঞ্জ গেছেন।
মাগুরার সত্যপুর এলাকার খামারি আফজাল হোসেন জানান, প্রায় এক বছর ধরে ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় এবার বেড়েছে দেশি গরু পালন। তিনি এবার ৪টি গরু বাড়িতে লালন পালন করেছেন। তবে শেষ মুহূর্তের হাটে চাহিদামতো দাম পাচ্ছেন না তিনি।


