মাগুরায় সরকারি শিক্ষকদের মানববন্ধন-সমাবেশ

মাগুরানিউজ.কম:

mn

উচ্চ বিদ্যালয়ের ২ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ, টাইমস্কেল, সিলেকশন গ্রেড দেওয়াসহ ১০ দফা দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকরা।

বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মাগুরা জেলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দিপক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনিউল ইসলাম মঞ্জু, মাসুমা আক্তার, আমিরুল ইসলাম, জেসমিন নাহার প্রমুক।

সমাবেশ থেকে অবিলম্বে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মাগুরা জেলা সভাপতি দীপক কুমার রায়, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম মঞ্জু, মো. ফিরোজ কবির সাচ্ছু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন নাহার, জয়ন্ত কুমার রায়, মৃত্যুঞ্জয় ঘোষ প্রমুখ। সমাবেশে বক্তরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকের পদটি নবম গ্রেডভুক্তকরন, টাইম স্কেল/সিলেকসন গ্রেড পুনর্বহাল, নিয়োগবিধি প্রণয়ন করে শূন্য পদে শিক্ষক নিয়োগ, পৃথক মাধ্যমিক শিক্ষা অধিদফতর করা, দ্রুত বকেয়া টাইম স্কেল/সিলেকসন গ্রেড পরিশোধ, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন, আট বৎসর কর্মকাল হলেই সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি, অতিরিক্ত সেকশনের জন্য শিক্ষকের পদ সৃষ্টিকরন, বিদ্যালয়ে/ জেলা শিক্ষা অফিসে একাধিক পদোন্নতির পদ সৃষ্টিকরনসহ সিনিয়র শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: