মাগুরায় পিডিও কর্তৃক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

mnমাগুরানিউজ.কম: বৃহস্পতিবার সকালে মাগুরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে পটুয়াখালী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও) কর্তৃক ও স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিট এর তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহায়তায় হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র ২০১২ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টরের উন্নযন বিষয়ে মতবিনিময় করা হয়।

জাতীয় কৌশলপত্র ২০১২ কার্যকর ও বাস্তবায়নের লক্ষ্যে সকল মহলের সাথে সমন্বয় করে স্বাস্থ্য সম্মত অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে সঠিক ভাবে শহর এলাকার বস্তিবাসী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠির সাথে নিয়মিত যোগাযোগ, সমন্বয় বা মতবিনিময় করার জন্য কর্মশালায় অভিমত ব্যক্ত করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আকরাম-আল হোসেন, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বিশেষ অতিথি ছিলেন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত), মাগুরা, মোঃ সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,মাগুরা ও এস, এম মনিরুজ্জামান, ওয়াশ এ্যাডভাইজার, পলিসি সাপোর্ট ইউনিট, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা।

কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ অংশগ্রহন করেন। কর্মশালায় আলোচনা সহ একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন পিডিও’র চেয়ারম্যান জনাব এম, জামান আহমেদ ও পরিচালক মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেনির পেশাজীবি, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, ইমাম, সুশিল সমাজের প্রতিনিধি, জন প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: