নিয়োগবঞ্চিত দশ হাজার প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের নির্দেশ

মাগুরানিউজ.কম:

mn

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগবঞ্চিত প্রায় দশ হাজার প্রার্থীকে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে তাদেরকে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে ৩৬৭টি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এ রায় দেন।

রিটকারি শিক্ষকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সিদ্দীক উল্ল্যাহ মিয়া এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

এ বিষয়ে আবেদনকারী শিক্ষকদের একজন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ৩৬৭টি রিট আবেদনের শুনানি শেষে আদালত ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে বলেছেন। এসব রিটে বিচারপ্রার্থীর সংখ্যা প্রায় দশ হাজারের মতো।

২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তির ৩ নম্বর শর্তে উপজেলা ভিত্তিক নিয়োগের কথা বলা হয়। পরীক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ শেষে ২০১২ সালের ৯ এপ্রিল উত্তীণ ৪২ হাজার ৬১১ জনের তালিকা প্রকাশ করা হয়। তবে এর কয়েকদিন আগে ২০১২ সালের ২১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর এক পরিপত্রে উপজেলা ভিত্তিক নয়, ইউনিয়ন ভিত্তিক নিয়োগের কথা জানায়। এরপর বিভিন্ন সময়ে প্রায় ১০ হাজার জনকে নিয়োগ দেয়া হয়। কিন্তু যারা নিয়োগবঞ্চিত হয়েছেন তারা উচ্চ আদালতের শরণাপন্ন হলে হাইকোর্ট তাদের পক্ষে রায় দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: